করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে, বললেন মোদী - The News Lion

করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে, বললেন মোদী




দি নিউজ লায়ন ; ভারতে এখন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল কার্যত ভারত।   দৈনিক সংক্রমণ  সাড়ে ৩ লক্ষের আশেপাশে। দৈনিক মৃতের সংখ্যাও দুই হাজারের গন্ডি ছাড়িয়েছে। ভারত জুড়ে জুড়ে এখন আতঙ্কের চাপা পরিবেশ।  দেশে কেন করোনার দ্বিতীয় ঢেউ সামলানো গেলো না তা নিয়ে এখন রীতিমতো প্রশ্নের সামনে কেন্দ্রের মোদী সরকার। কেন দেশে অক্সিজেনের আকাল তা নিয়েও বিরোধী রাজনৈতিক দলের মুখে পড়ে বেজায় অস্বস্তিতে কেন্দ্রের মোদী সরকার।  


এই পরিস্থিতিতে আজ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কোভিড আমাদের ধৈর্য্য এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে। কোভিডের থাবায় প্রিয়জনদের অনেকেই আমাদের ছেড়ে অকালে চলে গিয়েছেন। এই যন্ত্রণা এই কষ্ট আমাদের সকলের। মোদী বলেন, করোনার প্রতিষেধক নিয়ে কোনওরকম গুজবে কান দেবেন না। রাজ্যগুলিকে ইতিমধ্যেই বিনামূল্যে করোনার প্রতিষেধক পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এই সঙ্কট মুহূর্তে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে রোগীদের সাহায্য করছেন চিকিতসকেরা তা প্রশংসনীয়। অনলাইনেও এখন রোগীদের পরামর্শ দিচ্ছেন তাঁরা। 


মোদী বলেন, করোনার প্রথম ঢেউ যখন দেশের মাটিতে আছড়ে পড়েছিলো, সেই সময়েও আমরা সফলভাবে তা সামলে উঠেছিলাম। এবারে দেশ বিধ্বস্ত, কিন্ত এই পরিস্থিতি সামাল দিতে সব ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা হয়েছে আমার। এই ধাক্কাও আমরা সামলে উঠবো। কৃষক, প্রতিষেধক উতপাদনকারী সংস্থা, অক্সিজেন উতপাদনকারো সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। করোনার এই দ্বিতীয় ঢেউ সামাল দিতে সমস্ত রকমের চেষ্টা চালানো হচ্ছে। মোদী বলেন,  করোনার প্রথম ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলো গোটা দেশ। এবারে করোনার দ্বিতীয় ধাক্কাও আমরা কাটিয়ে উঠতে পারবো। করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.